Dr. Neem on Daraz
Victory Day

ঈদে থাকছে না সারিকা


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: জুলাই ২৬, ২০২০, ০৯:১৯ এএম
ঈদে থাকছে না সারিকা

ছবি সংগৃহীত

ঢাকা: ফ্যামিলি ক্রাইসিস নাটকে ঝুমুর চরিত্র দিয়ে আলোচনায় আসেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবা। ধারাবাহিকের পাশাপাশি একক নাটকেও বেশ জনপ্রিয় তিনি। তবে এবারের ঈদে কোনো নাটকে দেখা মিলবে না সারিকার। ঈদের কোনো নাটকে কাজ করছেন না। 

এ প্রসঙ্গে সারিকা সাবা বলেন, বৈশ্বিক মহামারি করোনার প্রকোপ শুরুর পর থেকে আমি ঘরে বন্দি-সময় পার করছি। ঘর থেকে বের হওয়া একেবারে বন্ধ। যে কারণে ঈদের কোনো নাটকে কাজ করা হয়নি।তবে ঈদের পর নিয়মিত কাজ করবেন সারিকা। এ জন্য নিজেকে নতুন করে প্রস্তুত করছেন। ব্যায়ামের পাশাপাশি অভিনয়ের গ্রুমিংও করছেন। 

তিনি আরো বলেন, সবার প্রশংসা নিজের মধ্যে দায়বদ্ধতা তৈরি করেছে। নির্ভুল কাজ করতে চাই। তাই এ সময় নিজেকে নতুন করে প্রস্তুত করছি।

আগামীনিউজ/এমআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে