Dr. Neem on Daraz
Victory Day

দাউদপুর ইউনিয়ন পরিষদে নির্বাচিত হলেন যারা


আগামী নিউজ | রফিকুল ইসলাম রফিক, জেলা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২১, ২০২০, ০১:৩৩ পিএম
দাউদপুর ইউনিয়ন পরিষদে নির্বাচিত হলেন যারা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জঃ দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে।

২০ অক্টোবর সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।

চেয়ারম্যার পদে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা শরিফ আহমেদ টুটুল। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৭২২ ভোট।

চেয়ারম্যান পদে বিজয়ী হওয়ার পর নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ,বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। রাতে তিনি রূপসী গাজী ভবনে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় তিনি মন্ত্রীকে মিষ্টি মুখ করান এবং মন্ত্রীর কাছ থেকে দোয়া নেন।

সংরক্ষিত সদস্য পদে ১,২,৩ নং ওয়ার্ডে শিরিনা আক্তার বিজয়ী হয়েছে। তিনি বই মার্কা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫শ ৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহীনা আক্তার সূর্যমূখী ফুল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩ শ ৯২ ভোট। ৪,৫,৬ নং ওয়ার্ডে আলেয়া বেগম বিজয়ী হয়েছে। তিনি বই মার্কা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩৯ ভোট। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী মাকছুদা আক্তার সূর্যমুখী ফুল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯ শ ৮৪ ভোট। এ ওয়ার্ডে হাওয়া বেগম পেয়েছে ১ হাজার ৫শ ৮৪ ভোট, রিনা বেগম পেয়েছে হাজার ৬শ ৯০ ভোট। ৭,৮,৯ ওয়ার্ডে বিজয়ী হয়েছে নাছরিন বেগম। তিনি বই মার্কা প্রতীকে হাজার ৫শ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারজানা আক্তার ববি সূর্যমুখী ফুল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬৪ ভোট। ময়না বানু কলম প্রতীকে পেয়েছে ১ হাজার ৮শ ৫৯ ভোট।

সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে সফিকুর রহমান, ২ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসেন স্বপন, ৩ নম্বর ওয়ার্ডে আরিফুল হক, ৪ নম্বর ওয়ার্ডে হাছিবুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডে মনির হোসেন , ৬ নম্বর ওয়ার্ডে জাকির হোসেন, ৭ নম্বর ওয়ার্ডে আয়নাল হোসেন, ৮ নম্বর ওয়ার্ডে আব্দুর রাজ্জাক সিকদার, ৯ নম্বর ওয়ার্ডে আজিজুল হক মালুম বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান এবং রিটানিং কর্মকর্তা মাহাবুবুর রহমান এ ফলাফল  নিশ্চিত করেছে।

এ বারের নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিলো ভালো। প্রায় কেন্দ্রেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান।

আগামীনিউজ/মিথুন 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে