Dr. Neem on Daraz
Victory Day

বিজয় দিবসে শহিদদের প্রতি ছাত্রদলের ফুলেল শ্রদ্ধা


আগামী নিউজ | বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, জাবি প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২২, ১০:৩৫ পিএম
বিজয় দিবসে শহিদদের প্রতি ছাত্রদলের ফুলেল শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষ্যে মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

শুক্রবার (১৬ ডিসেম্বর)  জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাথে ঢাকা জেলা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্মৃতিসৌধে এ ফুলেল শ্রদ্ধা জানায়।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি তানজিল হাসান, সহ-সভাপতি তবিবুর রহমান সাগর, সহ-সভাপতি রিয়াদ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত, সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল বিপ্লব, সহ-ক্রিয়া সম্পাদক রাধেশ্যাম বিশ্বাস রাজেশ প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে  ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত বলেন, বাংলাদেশ কখনোই পরাধীনতাকে মেনে নেয়নি। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ১৯৭১ সালে যেভাবে বীর শহীদেরা নিজেদের জীবনের বিনিময়ে এই দেশের স্বাধীনতা অর্জন করেছেন। আজও আমরা শপথ করে বলতে চাই আমাদের জীবনের বিনিময়ে হলেও এই স্বৈরাচার ভোট চোর সরকারের পতনের মাধ্যমে হারানো গনতন্ত্রকে পুনরুদ্ধার করে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য আরেকটি মুক্তিযোদ্ধের জন্য প্রস্তুত রয়েছি। আর এই যুদ্ধের নেতৃত্বে থাকবেন মেহনতী মানুষের আশা-ভরসার স্থল আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে