Dr. Neem on Daraz
Victory Day

সৃষ্টির আদি থেকে যা যা ঘটেছে পবিত্র আশুরায়


আগামী নিউজ | ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ১১:১০ এএম
সৃষ্টির আদি থেকে যা যা ঘটেছে পবিত্র আশুরায়

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর দৌহিত্র ইমাম হোসাইন (রাঃ) ৬১হিঃ ১০ই মহররম ফোরাত নদীর পারে কারবালার প্রান্তরে ইমাম হোসাইন (রা.) তার শিশু পুত্রসহ ৭২ জন সাথীসহ নির্দয়ভাবে শহীদ হয়েছেন ইয়াজিদের সিমারের দলের কাছে।

সর্বাধিক গুরুত্বপূর্ণ এই মহরাম আল্লাহপাক ব্যাপক তাৎপর্যপূর্ণ রুপে প্রতিষ্ঠিত করেছেন…

প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সকল ত্রুটিমুক্ত ঘোষণা করেন এবং ভবিষ্যতে ত্রুটিমুক্ত রাখার ঘোষণা দিয়েছেন।

আদম (আঃ)কে সৃষ্টি করা হয়েছে ১০ই মহররম।

১০ই মহররম আদম (আঃ) কে বেহেশতে প্রবেশ করানো হয়েছে ।

আশুরাতেই আদম (আ.) কে বেহেশত থেকে দুনিয়ায় প্রেরণ করা হয়েছে।

আদম (আ.) এ তওবা কবুল করা হয় এই আশুরাতেই।

মা হাওয়া (আ.) এর সাথে আদম (আ.) পুনরায় সাক্ষাত হয় এই ১০ই মহররম।

আশুরাতেই জন্ম গ্রহণ করেন ইব্রাহীম (আ.)।

আশুরাতেই হযরত মূসা (আ.) এবং আল্লাহপাকের মধ্যে কথোপকথোন হয়েছিল।

হযরত মূসা (আ.) এর উপর তৌরাত কিতাব নাজিল হয়েছিল এই আশুরাতেই।

আশুরাতেই মূসা (আ.) তার সাথীদের নিয়ে নীল নদ পার হন এবং ফেরাউন বাহিনী পানিতে ডুবে মরে।

হযরত আইয়ুব (আ.) দীর্ঘ ১৮ বছর কঠিন রোগ ভোগের পর সুস্থ হয়ে উঠেন এই আশুরাতেই।

হযরত সোলায়মান (আ.) পুনঃ বাদশাহী লাভ করেন আশুরাতেই।

আশুরাতেই দাউদ (আ.) এর তওবা কবুল করা হয়।

হযরত ইউছুফ (আ.) তাঁর পিতা হযরত ইয়াকুব (আ.) এর সাথে মিলিত হন এই আশুরাতেই।

হযরত ইসা (আ.) জন্ম গ্রহণ করেন আশুরাতেই।

হযরত ইসা (আ.) কে আল্লাহপাক সশরীরে আসমানে তুলে নেন এই আশুরাতেই।

আশুরাতেই আল্লাহপাক হযরত ইদ্রিস (আ.) কে জীবিত করেন এবং তাকে জান্নাতে উঠিয়ে নেয়া হয়।

হযরত নূহ (আ.) এর জাহাজ চল্লিশ দিন পর পাহাড়ের কিনারে ভিড়ে আশুরাতেই।

আশুরাতেই হযরত নূহ (আ.) জমিনে অবতরণ করেন।

আশুরাতেই উম্মতে মুহাম্মদীর গুনাহ মাফ হয়।

জিব্রাইল (আ.) আশুরাতেই দুনিয়াতে আগমন করেন।

আল্লাহপাক দুনিয়াতে প্রথমবার রহমত নাজিল করেন ও রহমতের বৃষ্টি বর্ষণ করেন আশুরাতেই।

হযরত ইউনুস (আ.) মাছের পেট থেকে বের হয়ে আসেন আশুরাতেই।

আসমান-জমিন সৃষ্টি করা হয়েছে মহররম মাসেই।

চাঁদ-সূর্য, গ্রহ-নক্ষত্র, পাহাড়-পর্বত, সাগর-মাহাসাগর সৃষ্টি করা হয় এই মহররম মাসেই।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে