Dr. Neem on Daraz
Victory Day

শাহরুখের মুভিতে সালমান


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২০, ০৫:১৬ পিএম
শাহরুখের মুভিতে সালমান

ঢাকাঃ সিদ্ধার্থ আনান্দ পরিচালিত ‘পাঠান’ ছবিতে শাহরুখ খানের পাশাপাশি সালমান খানও থাকছেন। ভক্তদের এমন সুখবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম। তবে পুরো ছবিতে নয়, পনের মিনিটের জন্য বিশেষ চরিত্রে দেখা যাবে ভাইজানকে।

জানা যায়, ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির টাইগার চরিত্র নিয়েই সালমান হাজির হবেন ‘পাঠান’ ছবিতে।

‘পাঠান’ ছবির কাহিনি গড়ে উঠেছে দুজন ‘র’য়ের গপ্তচরকে ঘিরে। তাই সালমান খানকে তাদের বন্ধু হিসেবেই দেখা যাবে ছবিতে।

সবকিছু ঠিক থাকলে আগামি জানুয়ারির মাঝামাঝি সময়ে দুবাইতে যাবেন সালমান ছবির এই অংশের অভিনয়ের জন্য।

এই ছবিতে আরও অভিনয় করছেন দিপিকা পাড়ুকৌন এবং জন আব্রাহাম।

আগামীনিউজ/প্রভাত

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে।