Dr. Neem on Daraz
Victory Day

মাহির জন্মদিন আজ, পেলেন রাজনৈতিক পদ


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২২, ০৪:০৯ পিএম
মাহির জন্মদিন আজ, পেলেন রাজনৈতিক পদ

ঢাকাঃ আজ ২৭ অক্টোবর ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহির জন্মদিন। ১৯৯৩ সালের এই দিনে রাজশাহীতে জন্মগ্রহণ করেন মাহি। সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এ তারকা। এদিকে জন্মদিনের প্রহর শুরুর আগের দিন (২৬ অক্টোবর) এ নায়িকা পেয়েছেন একইসঙ্গে দুটি রাজনৈতিক উপহার। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই সে খবর জানিয়েছেন।

নিজের ফেসবুকে গতকাল বৃহস্পতিবার দুটি ছবি প্রকাশ করেছেন মাহি। ছবি দুটি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অফিসিয়াল প্যাডের দুটি পাতার। এর একটিতে লেখা আছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আগামী দুই বছরের জন্য মাহিকে জোটটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করেছে। অন্য ছবিতে দেখা যাচ্ছে এ তারকাকে জোটটির রাজশাহী বিভাগীয় কমিটির আহবায়ক এর দায়িত্ব প্রদান করা হয়েছে।

পোস্টের ক্যাপশনে মাহি লেখেন ‘আলহামদুলিল্লাহ’। সঙ্গে জুড়ে দেন পদ দুটির কথা।

মন্তব্যের ঘরেও অনেকে শুভেচ্ছা জানিয়েছেন তাকে। পদ দুটিকে ‘রাজনৈতিক উপহার’ বলে অভিহিত করেছেন তারা।

এদিকে রাজনৈতিক উপহার দুটির বাইরে মাহি মন ভালো করার মতো আরও একটি উপহার পেয়েছেন মাহি। স্বামী রাকিব সরকার তাকে উপহার দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখচ্ছবির একটি ভাস্কর্য। যা পেয়ে আপ্লুত এ নায়িকা।

মাহির স্বামী রাকিব সরকারও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। গাজীপুরের ছেলে রাকিব বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য। স্বামীর মতো এবার মাহিও যোগ দিলেন সংগঠনটির সঙ্গে।

বর্তমানে অনাগত সন্তানের অপেক্ষায় দিন গুনছেন মাহিয়া মাহি। তার ভেতরে একটু একটু করে বেড়ে উঠছে নতুন অতিথি। সেকারণে সকল কাজকে ছুটি দিয়ে তিনি এখন মাতৃত্বজনিত ছুটি কাটাচ্ছেন।

এমইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে