Dr. Neem on Daraz
Victory Day

চুনারুঘাটে বঙ্গবন্ধুুর জন্মবার্ষিকী ও শিশু দিবসে আলোচনা


আগামী নিউজ | শংকর শীল, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৭, ২০২১, ১২:১০ পিএম
চুনারুঘাটে বঙ্গবন্ধুুর জন্মবার্ষিকী ও শিশু দিবসে আলোচনা

ছবিঃ আগামী নিউজ

হবিগঞ্জঃ জেলার চুনারুঘাটে বঙ্গবন্ধুু শেখ মুজিবুর রহমানের  ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন হলরুমে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সত্যাজিত রায় দাশের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন - চুনারুঘাট নবনির্বাচিত পৌর মেয়র সাইফুল আলম রুবেল, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল,  বীর মুক্তিযোদ্ধা আঃ গফফার, চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী আশরাফ প্রমূখ।

এছাড়াও বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে।