সুখ নিয়ে কিছু বিখ্যাত উক্তি

ডেস্ক রিপোর্ট মে ২০, ২০২১, ১২:৫৯ পিএম
ফাইল ছবি

১.স্বাস্থ্যের চাইতে বড় সম্পদ এবং অল্পে তুষ্টির চাইতে বড় সুখ আর কিছু নেই ।
— হযরত আলী (রাঃ)

২.জ্ঞানী লোক কখনও সুখের সন্ধান করে না ।
— এরিস্টটল

৩.সুখ ভবিষ্যতের জন্য রেখে দেয়ার বিষয় নয় বরং এটি বর্তমানের জন্য।
— জিম রন

৪.মানুষ যতটা সুখী হতে চায়, সে ততটাই হতে পারে। সুখের কোনো পরিসীমা নেই। ইচ্ছে করলেই সুখকে আমরা আকাশ অভিসারী করে তুলতে পারি ।
— আব্রাহাম লিংকন

৫.সুখের তীব্র আকাঙ্ক্ষাই তারুণ্য ধরে রাখার রহস্য।
— অস্কার ওয়াইল্ড

৬.একটি সুখের সংসার ধ্বংস করার জন্য শয়তান যতগুলো অস্ত্র আবিস্কার করেছে তার মধ্যে মারাত্নক অস্ত্র হলো স্ত্রীর ঘ্যানর ঘ্যানর ।
— ডেল ক্যার্নেগি

৭.বিয়ের আগ পর্যন্ত পুরুষরা বুঝতে পারে না সুখ আসলে কি, যখন বুঝতে পারে তখন বড্ড দেরি হয়ে যায় ।
— ফ্রাঙ্ক সিনাত্রা

৮.আমি জ্ঞানী নই, কিন্তু ভাগ্যবান কাজেই আমি সর্বতোভাবে সুখী ।
— ডব্লিউ জি নেহাম