কেন ভারী ধাতু দূষিত ভূ-গর্ভস্থ পানি তুলে বোরো আবাদ বন্ধ করতে হবে?
আগামী নিউজ ঃ প্রথমেই ওয়াল স্ট্রিট বুঝতে হবে। ক্যান্সারের ঔষধ যারা বানায় তারা কেন রাসায়নিক সার বি*ষ কোম্পানির মালিক সেইটা বুঝতে হবে।
কেন তারা ইরির মূল ডোনার? কিভাবে সবুজ বিপ্লব দুনিয়ায় ক্যান্সার রোগী আকাশচুম্বী করল সেই প্রক্রিয়া বুঝতে হবে।
পাঞ্জাব থেকে ক্যান্সার ট্রেন কিভাবে ওয়ালস্ট্রিটে প্রফিট নিয়ে যায় তার ফলে ষাঁড় আর ভালুক কিভাবে নাচে সেইটা বুঝতে হবে।
এতপরে বোঝার চেষ্টা করতে হবে খুলনা বিশ্ববিদ্যালয়ের রওনক জাহানের গবেষণায় টমেটো, শিম ও বেগুনে অতিমাত্রায় ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, আর্সেনিক ও সিসা কেন পাওয়া গেছে?
খুলনা বিশ্ববিদ্যালয়ের সজীব রায়ের গবেষণায় চিংড়ি ও তেলাপিয়ায় অতিমাত্রায় আয়রন, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম ও আর্সেনিক কেন পাওয়া গেছে?
খুলনা বিশ্ববিদ্যালয়ের নাসের মুস্তফার গবেষণায় চিংড়ি ঘেরের পানি ও পলিমাটিতে অতিমাত্রার ক্যাডমিয়াম, জিঙ্ক ও সিসার উপস্থিতি কেন পাওয়া গেছে? বিশ্ব স্বাস্থ্য সংস্থার (who) নীতিমালা অনুযায়ী সহনীয় মাত্রার চেয়ে তিন থেকে চারগুণ বেশি ক্যাডমিয়াম, জিঙ্ক ও সিসা কেন পাওয়া যায় চিংড়ির ঘেরে?
ট্যানারি বর্জ্য দিয়ে তৈরি ফিশ ফিড ব্যবহারের কারণে মাছ এবং ফসলী জমিতে ভারী ধাতু ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, আর্সেনিক ও সিসা কেন মিশে? কার পকেটে যায় ট্যানারি বর্জ্যের বিক্রির টাকা? এইটার পরিবেশবান্ধব সমাধান কেন হয়না?
ভারী ধাতু যুক্ত নিম্ন মানের কীটনা*শক ও রাসায়নিক সার কিভাবে আমদানি হয়?
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক পরিচালক অধ্যাপক ড. মাহামুদুর রহমানের ভাষ্যমতে, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, সিসা ও আর্সেনিক মানুষের শরীরে ঢুকলে তা বের হতে পারে না।
সবকটিই দীর্ঘমেয়াদে কিডনি, লিভার ও মস্তিষ্ককে ক্ষতিগ্রস্ত করে। এছাড়া ক্যানসারসহ নানা ধরনের ক্রনিক রোগের বড় উৎস হচ্ছে এসব রাসায়নিক। এই ক্যান্সার বিদ্যা বুঝতে হবে।
সর্বশেষ বুঝতে হবে কিভাবে হরপ্পা-মহেঞ্জোদারোর সভ্যতা ধ্বংস হয়েছে।
-সংগৃহীত