বিশ্বের ৮০ কোটি ডায়াবেটিস রোগীর ৭২ কোটিই নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত দেশগুলিতে বাস করে

বিশ্বের ৮০ কোটি ডায়াবেটিস রোগীর ৭২ কোটিই নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত দেশগুলিতে বাস করে - ড. নিম হাকিম

ড. নিম হাকিম ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৭:১৪ পিএম

বিশ্বের ৮০ কোটি ডায়াবেটিস রোগীর ৭২ কোটিই নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত দেশগুলিতে বাস করে - ড. নিম হাকিম

পৃথিবীতে ডায়াবেটিস রোগীর সংখ্যা ৮০কোটি(২০২৪ এর পরিসংখ্যান)।গত এক বছরে আরও কয়েক লাখ যে বেড়ে গেছে তাতে কোন সন্দেহ নাই। আমাদের দেশে প্রতি ৯ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত। পৃথিবীতে কখন কি ভাবে বা কি কারণে এই সমস্যার উদ্ভব হলো তার  সঠিক কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা ও জানা নাই।
ডায়াবেটিস মূলত: কোন ডিজিস নয় বরং ডিজঅর্ডার।প্যাংক্রিয়াস প্রয়োজনীয় ইন্সুলিন  তৈরি করতে না পারায় এই সমস্যার উদ্ভব।
হার্ট এট্যাক,লিভার সিরোসিস, কিডনি ট্রান্সপ্লান্ট, ডায়ালাইসিস, পা কেটে ফেলা, চোখ নষ্ট হয়ে যাওয়া,ছানি অপারেশন, সার্ডেন কার্ডিয়াক ডেথ,সার্ডেন ম্যাসিভ স্ট্রোক, প্যারালাইসিস,দাঁতে সমস্যা, যৌন সক্ষমতা কমে যাওয়া, রক্তচাপ বৃদ্ধি পাওয়া, হাইপারটেনশন, মানসিক অবসাদসহ আরও বহুবিধ সমস্যার অনুঘটক এই ডায়াবেটিস।   
বিশেষ করে সেই ডায়াবেটিস রোগীরা যাদের ইনসুলিন লাগা সত্ত্বেও ইনসুলিন নিতে পারেনা টাকার অভাবে অথবা ইনসুলিন নেওয়ার টেকনিকজনিত ভয়ের কারনে।
ভয়াবহ এই সমস্যা সমাধানে যা করা যেতে পারে:
১) সচেতনতা বৃদ্ধি ২) প্রতিরোধমূলক কার্যক্রম 
৩) ক্যাম্প গঠন করে হোস্টরা যার যার এলাকার দায়িত্ব নেয়া 
৪) গরীব রোগীদের প্রতিদিন নির্দিষ্ট সময় সেন্টারে নিয়ে আসা
৫) একজন এপয়েন্টেড নার্স/প্যারামেডিক্স নির্দিষ্ট ডোজে নির্দিষ্ট পরিমাণ ইনসুলিন দিয়ে দেয়া

৬) ফ্রি ইনসুলিনের জন্য বিশ্বব্যাপী ফান্ড রেইজ করা
৫) পাশাপাশি নেচারোপ্যাথি, পারমাথেরাপীসহ অলটারনেটিভ মেডিসিনের যেসব পদ্ধতিতে ডায়াবেটিস,প্রতিরোধ, কমানো এবং নির্মুলের দাবী করা হচ্ছে রোগীদের সম্মতি নিয়ে সেসব পদ্ধতির উপর রোগীদের সম্মতি সহকারে রিসার্চ চালানো(যেহেতু রোগীরা ব্যয়বহুল এলোপ্যাথিক চিকিৎসা নিতে পারছে না)
এই সব কার্যক্রমের মাধ্যমে 
 বিশ্বব্যাপী গরীব রোগীদের ডায়াবে টিস জটিলতা কমানোর জন্য সমন্বিত উদ্যোগ নেয়া অত্যন্ত জরুরী।