1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে রাজীবপুরে মানববন্ধন 

রুহুল সরকার , রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২১, ১০:০১ পিএম সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে রাজীবপুরে মানববন্ধন 
ছবি: আগামী নিউজ

কুড়িগ্রাম: জেলার রৌমারী উপজেলায় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার আঞ্চলিক প্রতিনিধির ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে তালা ঝুলিয়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । 

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে রাজীবপুর উপজেলা শহরের শিশুপার্ক সড়কে অনুষ্ঠিত  মানববন্ধনে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন। 

মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, নিযার্তিত সাংবাদিক কুদ্দুস বিশ্বাস, আতাউর রহমান, সহিজল ইসলাম সজল,রফিকুল ইসলাম রফিক,আব্দুর রশীদ প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তির দাবী এবং ব্যবসা প্রতিষ্ঠানে লাগানো তালা ১২ ঘন্টার মধ্যে খুলে দেয়ার সময় বেধে দেন।

একই ঘটনার প্রতিবাদে রৌমারী উপজেলা শহরে কর্মরত সিনিয়র সাংবাদিকরা সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালনের উদ্যোগ নিলে হামলাকারীরা মানববন্ধনে বাঁধা সৃষ্টি করে ভয়ভীতি দেখিয়ে কর্মসূচি পন্ড করে দেয়। 

কর্মসূচি পন্ড করে দেওয়ার বিষয়ে দৈনিক ইত্তেফাকের সাংবাদিক আমির হোসেন, দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক এসএম সাদিক হোসেন, মানবজমিন পত্রিকার সাংবাদিক রফিকুল ইসলাম সাজু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সাংবাদিক মাসুদ পারভেজ রুবেল তাদের প্রতিক্রিয়ায়  সাংবাদিকের ওপর নিযার্তন বন্ধ করার আহবান জানান।  

তারা আরও বলেন, রৌমারীতে সন্ত্রাসী কায়দায় সাংবাদিকের ওপর হামলা ও তার ব্যবসা প্রতিষ্ঠানে যে ভাবে তালা লাগানো হয়েছে তার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। আমরা অবিলম্বে জড়িতদের শাস্তির দাবি জানাই।

উল্লেখ্য যে, স্থানীয় সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের অনিয়ম ও দূর্নীতি নিয়ে দৈনিক কালের কন্ঠে গত সোমবার একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ হলে ক্ষিপ্ত হয়ে ওঠেন মন্ত্রীর অনুসারী বাহিনী। এরই এক পর্যায়ে গত বুধবার মন্ত্রীর ভাই ও তার ১৫/১৬ জন সহযোগি মিলে উপজেলা পরিষদ রোডের কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধির অফিস কাম ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় এবং প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেয়।

আগামীনিউজ/নাহিদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে।
Small Banner