1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

তুরাগ নদীতে ট্রলারডুবির ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৭

ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১, ০২:২০ পিএম তুরাগ নদীতে ট্রলারডুবির ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৭
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ রাজধানীর তুরাগ নদে ট্রলারডুবির ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ৭ জন। শনিবার (৯ অক্টোবর) দুপুরে রাজধানীর গাবতলী সংলগ্ন আমিনবাজারের কয়লারঘাটে তুরাগ নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

শনিবার (৯ অক্টোবর) দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার সকাল ৮টা ৫০ মিনিটে ট্রলারডুবির খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দলকে আমিন বাজারে তুরাগ নদে পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন নারী ও দুই শিশু রয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে জানা গেছে, ট্রলারটিতে ১৮ জন যাত্রী ছিলেন। ট্রলারটি ডুবে যাওয়ার সময় বেশ কয়েকজন সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হয়েছেন।

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে।
Small Banner