1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

এরশাদের জন্মদিনে প্রেসিডেন্ট পার্কে মিলাদ মাহফিল ও স্মরণ সভা

নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত: মার্চ ১৯, ২০২০, ০৮:৫৩ পিএম এরশাদের জন্মদিনে প্রেসিডেন্ট পার্কে মিলাদ মাহফিল ও স্মরণ সভা

ঢাকা: প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের ৯০ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও স্মরণ সভা করছে হুসেইন মুহাম্মদ এরশাদ ট্রাস্ট।

বৃহস্পতিবার (১৯ মার্চ ) সন্ধ্যায় বারিধারাস্থ প্রেসিডেন্ট পার্কে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ এম এরশাদের ছেলে এরিক এরশাদ।

সকাল থেকেই কোরআন তিলাওয়াতের ব্যবস্থা করা হয়। দুপুরে বিভিন্ন এতিমখানায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। 

স্মরণ সভায় এরিক তার বাবার স্মৃতিচারণ করে বলেন, আমার বাবা শ্রেষ্ঠ বাবা। আমি কোনো আঘাত বা কষ্ট পেলে আমার আগে বাবা কেঁদে ফেলতেন। বাবার কান্না দেখে আমার কান্না আসতো। বাবা তোমাকে আমি খুব ভালবাসি, তুমি আবার ফিরে আসো। এ কথা বলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। এসময় বিদিশাসহ অনেকই কাঁদতে দেখা যায়।

বিদিশা তার বক্তব্যে বলেন, আমি একজন মা। মা হিসেবে সন্তানের সুখের জন্য ভালো থাকার জন্য আমি সবকিছু করবো। এ বিষয়ে আমি পার্টির সকল নেতাকর্মীর সহযোগিতা কামনা করছি।

ট্রাস্টির চেয়ারম্যান মেজর অব. খালেদ আখতারের সভাপতিত্বে স্মরণ সভায় জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রফেসর দেলোয়ার হোসেন খান, জাফর ইকবাল সিদ্দিকী, ফখরুজ্জামান জাহাঙ্গীর, কাজী মামুনুর রশীদ, বিএনএ চেয়ারম্যান শেখ সেকান্দার আলী মনি, ন্যাশনাল কংগ্রেসের সভাপতি শহিদুজ্জামান শহীদ, রেজাউল করিমসহ উপস্থিত নেতারা এরশাদের স্মৃতিচারণ করেন। স্মরণ সভা শেষে এরশাদের রূহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আগামীনিউজ/সুশান্ত/নাঈম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner