1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

ন্যাশনাল এপি কালচার ফাউন্ডেশন বাংলাদেশ নামে মৌচাষীদের সাথে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ

অনলাইন ডেস্ক প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০৮:৩০ পিএম ন্যাশনাল এপি কালচার ফাউন্ডেশন বাংলাদেশ  নামে মৌচাষীদের সাথে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ

রাজবাড়ি জেলার বহরপুর শান্তি মিশনে ২০১৭ সালের জুলাই ১ তারিখে দেশের মৌচাষীদের কল্যাণ ও উন্নয়নে  প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল এপি কালচার ফাউন্ডেশন যা সরকারি নিবন্ধন পায় ২৭ ফেব্রুয়ারী ২০১৮ সালে। যার পৃষ্ঠপোশক ছিলেন প্রধানমন্ত্রীর  জাতীয় পুরস্কার প্রাপ্ত গবেষক ড. নিম হাকিম। ২৫ সদস্যের সাধারণ পরিষদ ও ৯ সদস্যের কার্যনির্বাহী পরিষদ নিয়ে যাত্রা শুরু এই প্রতিষ্ঠানের।শুরুতেই প্রতিষ্ঠানের সভাপতি হানিফ খাঁন ও সাধারণ সম্পাদক তার বিয়াই আবুল হোসেন সদস্যদের অগোচরে সংগঠন বিরোধী নানা অপকর্মে লিপ্ত হয়। প্রতিষ্ঠার পর দীর্ঘ ১১ বছর কোন সাধারণ সভা করে আয় ব্যয়ের হিসাব না দিয়ে প্রতিষ্ঠাতা সাধারণ পরিষদের অধিকাংশ সদস্য এবং কার্যনির্বাহী কমিটির সহসভাপতি,সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক প্রচার সম্পাদকদহ  ৯ জনের মধ্যে ৬ জনকে বাদ দিয়ে ভূয়া কমিটি গঠন করে এবং ন্যাশনাল এপি কালচার ফাউন্ডেশন এর নামের সাথে বে আইনি ভাবে বাংলাদেশ শব্দ যোগ করে ন্যাশনাল  এপিকালচার ফাউন্ডেশন নাম দিয়ে  রেজিস্ট্রারার অব জয়েন্ট স্টক কোম্পানি এন্ড ফার্মস কে অবগত না করিয়ে  সংস্থার রেজিস্টার্ড অফিস পরিবর্তন করে ঢাকার পুরানা পল্টনের ভুয়া ঠিকানা ব্যবহার করে আগামী ২০ মে ঢাকায় বিশ্ব মৌমাছি দিবসে একটি জাতীয় সন্মেলন ডেকে মৌচাষীদের থেকে রেজিষ্ট্রেশনের নামে জনপ্রতি  ১০০০ টাকা এবং স্পনসরের নামে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। বিষয়টি প্রতিষ্ঠাতা নির্বাহী কমিটির নজিরে এলে  ওই কমিটির সহসভাপতি আব্দুর রশিদ ও সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ইতিমধ্যেই  ন্যাশনাল এপি কালচার ফাউন্ডেশনের এ সব বে আইনি কর্মকাণ্ড ও সন্মেলন আয়োজন থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠাকালীন সভাপতি হানিফ খাঁনকে উকিল নোটিশ পাঠিয়েছে। এ বিষয়ে তারা জয়েন্ট স্টক কোম্পানি এন্ড ফার্মসের রেজিস্ট্রারারের কাছে অভিযোগ ও আইনি পদক্ষেপ নিচ্ছেন বলে জানান। তারা দেশের সকল মৌচাষীদের এই সন্মেলন অংশ গ্রহন থেকে বিরত থাকার আহবান জানান।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner