1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

প্রকাশিত হলো সুমির দেশের গান (ভিডিও)

বিনোদন প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০১৯, ১০:৩১ এএম প্রকাশিত হলো সুমির দেশের গান (ভিডিও)

ঢাকা: ১৬ ডিসেম্বর প্রকাশিত হলো মেধাবী সংগীতশিল্পী রিদওয়ানা আফরীন সুমির মৌলিক নতুন দেশের গান ‘আমার চলার পথে মাগো তোমা‌রি আঁচল বি‌ছিয়ে দিয়েছো’। টাইমমিউজিক ডটটিভি ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছে। সুন্দর কথা ও সুর, নান্দনিক গায়কী, মনোরম লোকেশনের কারণে ইতিমধ্যে গানটি প্রশংসা পেতে শুরু করেছে। গানের কথা লিখেছেন আরিফ আল মাহমুদ, সুর করেছেন শিল্পী নিজেই।

দেশের গান নিয়ে সুমি বলেন, ছোটবেলা থেকেই দেশের গানের প্রতি দুর্বলতা ছিল। বেশকিছু গান ইতিমধ্যে সুর করার চেষ্টা করেছি। এবার সুযোগ হলো দেশের এই গানটি সুর করা এবং গাওয়ার। এখন শ্রোতাদের কাছে গ্রহণযোগ্যতা পেলেই গীতিকার, সুরকার এবং টাইম মিউজিকের সার্থকতা।

নান্দনিক ভিডিওটি দেখুন

এর আগে সম্প্রতি প্রকাশ হয়েছে মেধাবী এ কণ্ঠশিল্পীর রবীন্দ্রসংগীতের প্রথম একক অ্যালবাম ‌‌‘গোপন রহি গভীর প্রাণে’। ১০টি গান দিয়ে সাজানো অ্যালবামটি বাজারে এনেছে টাইম মিউজিক।

সুমির জন্ম বরিশাল শহরে। দুই বোন এক ভাইয়ের মধ্যে সুমি ছোট। পড়াশোনা করেছেন মঠবাড়িয়া সরকারি কলেজে, এরপর ঢাকার সরকারি সংগীত মহাবিদ্যালয় থেকে বি-মিউজ পাস করে আইসিসিআরের বৃত্তি নিয়ে রবীন্দ্র ভারতীতে অনার্স শেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে এম-মিউজ সম্পন্ন করেন। বর্তমানে সুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল করছেন। তার সংগীতে হাতেখড়ি আদরের ফুপু শিরিন আক্তারের কাছে।

আগামীনিউজ/বিআর/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে
Small Banner