1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

চুয়াডাঙ্গায় সীমান্ত থেকে ২০ হাজার ইউএস ডলার জব্দ

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৩, ০৪:০৩ পিএম চুয়াডাঙ্গায় সীমান্ত থেকে ২০ হাজার ইউএস ডলার জব্দ

চুয়াডাঙ্গাঃ দর্শনা থানা এলাকার ফুলবাড়ি সীমান্ত থেকে ২০ হাজার ইউএস ডলার জব্দ করেছে বিজিবি। ডলারগুলো ভারত থেকে পাচার করে আনা হচ্ছিলো। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে এগুলো জব্দ করা হয়। এসময় পাচারকারী পালিয়ে যায়।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটায়িলনের পরিচালক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে ফুলবাড়ি গ্রামে অবস্থায় নেয় বিজিবি। বেলা পৌনে ১১টার দিকে অজ্ঞাত এক ব্যক্তিকে আসতে দেখে তার গতিরোধ করে বিজিবি। এসময় আগন্তুক হাতে থাকা একটি ব্যাগ ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিজিবি ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ২০০টি ১০০ ইউএস ডলারের মুদ্রা উদ্ধার করে।

জামান আখতার/বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে।
Small Banner