1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

গোপনে শিক্ষিকার গোসলের দৃশ্য ভিডিও করায় যুবক গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২১, ১১:০৬ এএম গোপনে শিক্ষিকার গোসলের দৃশ্য ভিডিও করায় যুবক গ্রেফতার
ছবিঃ আগামীনিউজ

গাইবান্ধাঃ জেলার ফুলছড়িতে এক স্কুল শিক্ষিকার গোসলের দৃশ্য গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণ করার অভিযোগে সাজু শেখ (৩৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যার পর অভিযান চালিয়ে ফুলছড়ি উপজেলা পরিষদের সামনে থেকে গ্রেফতার করা হয়। আটক সাজু শেখ ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামের ফজল শেখের ছেলে।

মামলা সুত্রে জানা যায়, ফুলছড়ি উপজেলারে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দীর্ঘদিন থেকে একটি ভারা বাসায় থাকেন। সেই বাসায় সকাল সাড়ে ৮ টার দিকে গোসল করতে গেলে অভিযুক্ত সাজু শেখ ওই শিক্ষিকার গোসলের দৃশ্য গোপনে মোবাইলে ধারণ করে। এক পর্যায়ের বিষয়টি ওই শিক্ষিকা বুঝতে পেরে চিৎকার করতে থাকেন। এ সময় আশেপাশের লোকজন আসলে ভিডিও ধারণকারী যুবক পালিয়ে যায়। এ খবর ছড়িয়ে পরলে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।

ফুলছড়ি থানার কাওসার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার পর পরই অভিযুক্ত সাজুকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। আজ তাকে আদালতে হাজির করা হবে। 

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে।
Small Banner