1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

পীরগাছায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১, ২০২১, ১০:৩৫ পিএম পীরগাছায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত
ছবিঃ আগামী নিউজ

রংপুরঃ দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এ শ্লোগানে রংপুরের পীরগাছায় নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় যুব দিবস।

সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) শেখ শামসুল আরেফীন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আফরোজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মহাম্মদ কায়সার আলী, সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইকরামুল ইসলাম, রাহেনুর হাসান (রায়হান), সিনিয়র সাংবাদিক এম খোরশেদ আলম, সফল তরুণ উদ্যোক্তা মাসুদ রানা,  সমাজ সেবা মূলক সংগঠন চলো স্বপ্ন ছুঁই ইয়ুথ ফাউন্ডেশন এর মাজেদ মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে মৎস্য চাষ বিষয়ে প্রশিক্ষণের উদ্বোধন শেষে ১৩ প্রশিক্ষনার্থীকে ৪০ হাজার টাকা করে স্বল্প সুদে ঋণ প্রদান এবং প্রাণিসম্পদ বিষয়ে প্রশিক্ষণ শেষ করা ৬০ জনকে সনদ প্রদান করা হয়।

আগামীনিউজ/শরিফ  

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে।
Small Banner