1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

কলাপাড়ায় পায়রা বন্দর অধিগ্রহণে ক্ষতিগ্রস্থরা পেল পাকা ভবন 

রাসেল কবির মুরাদ, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি প্রকাশিত: মে ৬, ২০২১, ০৯:৩৮ পিএম কলাপাড়ায় পায়রা বন্দর অধিগ্রহণে ক্ষতিগ্রস্থরা পেল পাকা ভবন 
ছবি: আগামী নিউজ

পটুয়াখালীঃ জেলার কলাপাড়ায় দেশের তৃতীয় সমুদ্র বন্দর নির্মানের জন্য জমি অধিগ্রহনের ক্ষতিগ্রস্থরা পেলো পাকা ঘর। বৃহস্পতিবার  (৬ মে) বেলা ১২টায় মুজিববর্ষের  উপহার প্রধানমন্ত্রী গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন।  

এর মধ্যে দিয়ে পায়রা বন্দর কর্তৃপক্ষ এবং নৌপরিবহন মন্ত্রালয় বাড়িহারা মানুষগুলোর স্বপ্নের বাস্তবায়ন প্রক্রিয়ার প্রথম ধাপ নিশ্চিত করলেন। ওইসব মানুষগুলো স্বপ্নেও ভাবেননি ঘর-বাড়ি-গাছপালা জমির ক্ষতিপুরনের টাকা পাওয়ার পরও চার কাঠা এবং তিন কাঠা জমিতে নির্মিত একতলা পাকা বাড়ি পাবেন।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে পায়রা প্রান্তে পটুয়াখালী-৪ (কলাপাড়া-মহিপুর-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিববুর রহমান মহিব এমপি, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা, পায়রা বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান কমডোর হুমায়ুন কল্লোল,পটুয়াখালী জেলা প্রশাসক মো.মতিউল ইসলাম চৌধুরী,পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এ সময় পুনর্বাসিত পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মোসাম্মৎ হেনা বেগম ও ফোরকান প্যাদা।

উল্লেখ্য, কলাপাড়ায় পায়রা বন্দর নির্মাণের লক্ষ্যে অধিগ্রহণ করা জমির মালিকদের পুনর্বাসনের জন্য প্রাথমিক পর্যায়ে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন ৫০০ টি বাড়ি হস্তান্তর করা হয়েছে। এভাবে পর্যায়ক্রমে ৩,৪২৩ পরিবারকে
পুনর্বাসন করা হবে। এছাড়াও পুনর্বাসিত উপকারভোগীদের জন্য জীবন ও কর্মমুখী প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হচ্ছে বলে জানা যায়।

আগামীনিউজ/নাহিদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে।
Small Banner