1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সারাবাংলা
  4. রাজনীতি
  5. রাজধানী
  6. আন্তর্জাতিক
  7. আদালত
  8. খেলা
  9. বিনোদন
  10. লাইফস্টাইল
  11. শিক্ষা
  12. স্বাস্থ্য
  13. তথ্য-প্রযুক্তি
  14. চাকরির খবর
  15. ভাবনা ও বিশ্লেষণ
  16. সাহিত্য
  17. মিডিয়া
  18. বিশেষ প্রতিবেদন
  19. ফটো গ্যালারি
  20. ভিডিও গ্যালারি

রাজা-কায়ার জুটিতে লড়ছে জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক প্রকাশিত: আগস্ট ৫, ২০২২, ০৮:২৫ পিএম রাজা-কায়ার জুটিতে লড়ছে জিম্বাবুয়ে

ঢাকাঃ ৩০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় জিম্বাবুয়ে। ৬ রানে ২ উইকেট হারানোর পর ইনোসেন্ট কাইয়া ও ওয়েসলি মাধেভেরে দুজনে গড়েছেন অর্ধশত রানের জুটি। কিন্তু দুর্ভাগ্যজনক রান আউটের ফাঁদে পড়েন মাধভেরে। ২৭ বলে ১৯ রান করে সাজঘরে ফিরে যান এ ডানহাতি ব্যাটার। দলীয় ৬২ রানে ৩ উইকেটের পতন ঘটলেও ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে ১০০ রান পার করেছে স্বাগতিক দল। 

চতুর্থ উইকেট জুটিতে সিকান্দার রাজা ও কায়ার ব্যাটে ম্যাচে ফেরার ইঙ্গিত দিচ্ছে জিম্বাবুয়ে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে স্বাগতিক দলের সংগ্রহ ১০৬ রান। 

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়েছে স্বাগতিক দল। প্রথম ওভারেই আঘাত হানেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তার পরের ওভারে দ্যা ফিজের দেখানো পথে হাঁটেন শরিফুল ইসলাম। দলীয় ৬ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকছে সিকান্দার রাজারা। 

প্রথম ওভারেই রেজিস চাকাভা বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। ডানহাতি এই ওপেনারকে ২ রানে ফিরিয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। এর পরের ওভারে মুসাকান্দাকে ফিরিয়েছেন শরিফুল ইসলাম। এর ফলে ৬ রান তুলতেই ২ উইকেট হারায় রোডেশিয়ানরা।

এর আগে ব্যাট করতে নেমে তিন টপ অর্ডার ব্যাটারের অর্ধশতকে নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩০৩ রান করেছে তামিম ইকবালের দল।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে।
Small Banner