উত্তরাঞ্চলঃ সারা উত্তরাঞ্চল জুড়ে তামাকজাত পণ্যের পোষ্টারে ছেয়ে গেছে। সরকারের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুরোদমে প্রচারণায় নেমেছে আবুল খায়ের টোবাকো কোম্পানি। এ কোম্পানির উৎপাদিত মেরিজ সিগারেটের বিক্রি বাড়াতে শহর, গ্রাম, হাট বাজারের অলিতে গলিতে প্রচরণার পোষ্টার চোখে পড়ছে। অথচ ২০০৫ সালে সরকার সকল ধরণের তামাকজাত পণ্যের প্রকাশ্য প্রচারণায় নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু আবুল খায়ের টোবাকো কোম্পানি তা আমলে নিতেই চাইছেন না। তামাক পণ্যের অন্যান্য কোম্পানীরা আইন মানলেও ওই কোম্পানি আইন মানার ধারে কাছেও থাকছেন না। এ নিয়ে বিশিষ্টজনরা বলছে এ কোম্পানিটি বোধহয় আইনের উর্ধ্বে আছে বলেই তারা এমন দুঃসাহস দেখাচ্ছে।
বর্তমানে সারা বিশ্ব তোলপাড় করে তুলেছে কোভিড-১৯। এ রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ধুমপায়িরা। মৃত্যুর সংখ্যাও ধুমপায়িদের বেশি। এমন পরিস্থিতিতে কোন খুঁটির জোরে আবুল খায়ের টোবাকে কোম্পানি তাদের মেরিজ সিগারেটের বিক্রি বাড়াতে প্রকাশ্যে প্রচারণায় নেমেছে বলে চিন্তক মহলকে আতঙ্কিত করে তুলেছে। পোষ্টার লাগিয়ে প্রকাশ্যে মেরিজ সিগারেটের প্রচারণা চালানো হচ্ছে এ বিষয়ে জানতে মুঠো ফোনে কথা হয় মেরিজ সিগারেট কোম্পানির বিভাগীয় বাজার কর্মকর্তা রফিকুল আলমের সঙ্গে। তিনি আগামী নিউজকে সাফ জানিয়ে দেন সরকারি নিষেধাজ্ঞা থাকলেও কোম্পানির নির্দেশে আমরা সিগারেটের প্রচারণায় মাঠে নেমেছি। এজন্য লাগানো হয়েছে বিভিন্ন এলাকায় পোষ্টার।
তামাকজাত পণ্যের প্রকাশ্যে প্রচারণার বিষয়ে জানতে মুঠোফোনে কথা হয় রংপুর বিভাগীয় পুলিশ পরিদর্শক দেবদাস ভট্টাচার্যের সঙ্গে। তিনি আগামী নিউজকে বলেন বিষয়টি খতিয়ে দেখা হবে।