Dr. Neem on Daraz
Victory Day

ইসলাম ধ্বংসের কারিগর কে এই মোহাম্মদ বিন সালমান? 


আগামী নিউজ | - ড. নিম হাকিম প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৭:০৭ পিএম
ইসলাম ধ্বংসের কারিগর কে এই মোহাম্মদ বিন সালমান? 

ইসলাম ধ্বংসের কারিগর কে এই মোহাম্মদ বিন সালমান? 
--- ড. নিম হাকিম 

সমগ্র মুসলিম উম্মাহকে জানা উচিৎ যে, ক্ষমতার লোভে মুসলিম উম্মাহর সাথে বিশ্বাস ঘাতকতা করে ব্রিটিশদের সাথে  ষড়যন্ত্রের মাধ্যমে অটোমান সাম্রাজ্য ধ্বংসের মাধ্যমে প্রতিষ্ঠিত আরব উপদ্বীপের হিজাজ আর নজদ নিয়ে পবিত্র কোরআনে  উল্লেখিত নাম মুছে ফেলে নিজের পরিবার ' আল সৌদ' এর নামে দেশের নামকরণ করেছে ' সৌদি আরব '। পরিবারের নামে দেশের নামকরণ  ইতিহাসে এই প্রথম।


এখানেই শেষ নয়- এই রাষ্ট্র গঠনের বিনিময়ে ব্রিটিশদের সাথে ফিলিস্তিনের ভুখন্ডে ইহুদিদের রাষ্ট্র প্রতিষ্ঠায় সহযোগিতা দিয়েছিল নব গঠিত এই বিশ্বাস ঘাতক রাজবংশ।  আর সেই রাজবংশের সন্তান যিনি প্রাসাদ ষড়যন্ত্রের মাধ্যমে সিংহাসনের ন্যায্যদাবীদার নিজের চাচা ও বড় ভাইকে বঞ্চিত করে রাতারাতি বনে যান ক্রাউনপ্রিন্স বা পরবর্তী বাদশা।ইসলামে এরূপ রাজতন্ত্রের কোন বিধান নাই।এই রাজতন্ত্রের বিধান চালু করেন ইতিহাসের ঘৃণিত ক্ষমতালোভী নবীর(সা:) বংশে ধ্বংসকারী, ইমাম হোসেন(রা:)এর হত্যাকারী বিশ্বাস ঘাতক মোয়াবিয়া যে খেলাফত অস্বীকার করে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম চালু করেন  পরিবার তন্ত্র যা এখন রাজতন্ত্র নামে পরিচিত। ইসলামি রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করে
মোয়াবিয়া আর তার পুত্র ইয়াজিদের অনুকরনেই এখন চলছে আরবের রাজতন্ত্র। 
মোহাম্মদ বিন সালমান যেভাবে ইসলাম ধ্বংস আর মুসলমানদের ধ্বংস করছে:  

১) ক্রাউন প্রিন্স হয়ে প্রতিরক্ষা মন্ত্রী হয়েই আমেরিকা আর ফ্রান্সের থেকে মিলিয়ন মিলিয়ন ডলারের অস্ত্র কিনে ইয়েমেনীয় লক্ষাধিক  মুসলমান ভাই বোন হত্যা করেছে এবং এখনো করছে।

২) এই মোহাম্মদ বিন সালমান স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে দেশে সিনেমা হল চালু, নারীদের দিয়ে অর্ধ উলংগ ফ্যাশন সো, দ্বীপ ভাড়া করে বন্ধু বান্ধবসহ  বিভিন্ন দেশের সুন্দরী নায়িকা, মডেল আর পতিতা নিয়ে আমোদ ফুর্তি, মদের বার চালু সহ এমন অনেক অনৈসলামিক কাজ চালু করেছে  সমগ্র মুসলিম উম্মাহকে আহত করেছে।
তিনি একজন দুধর্ষ খুনী: তার সাথে যে কারো মত পার্থক্য হলেই বা রাজ পরিবারকে কোন প্রকার সমালোচনা করলেই থাকে নি:সংশভাবে হত্যা করেছে। বিখ্যাত সৌদি সাংবাদিক খাশোগিকে তুরস্কের সৌদি দূতাবাসে নির্মমভাবে হত্যার কথা বিশ্ববাসী এখনো ভূলে নাই।


মারাত্মক বিশ্বাস ঘাতক ও মুনাফেক : মুসলমান নামধারী এই মুনাফেক বিশ্বাস ঘাতক ইহুদিদের সাথে আতাঁত করে ইরান পন্থী হামাস নির্মূলের অজুহাতে লক্ষাধিক ফিলিস্তিনি ভাই বোনদের হত্যায় ইন্ধন দিয়েছে, তাদের বাস্তচ্যুত করেছে, ইয়েমেনে ইহুদি আর মার্কিনীদের সহায়তায় নারকীয় হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে।


সিরিয়া ধ্বংস: ইসরায়েল আর আমেরিকার সাথে ষড়যন্ত্র করে আহমদ শারাকে দিয়ে সিরিয়ার পতন ঘটিয়ে শক্তিশালী এই মুসলিম রাষ্ট্রকে ইহুদিদের হাতে তুলে দিয়েছে।
ইরানের সাথে বিশ্বাস ঘাতকতা: চীনের মাধ্যমে ইরানের সাথে বিরোধ মিটিয়ে বন্ধু সেজে ইসরায়েল আর মার্কিনীদের পদলেহনকারী  ইয়াজিদের অনুসারী ক্ষমতালোভী এই বিশ্বাস ঘাতক মুনাফেক নিজে সমগ্র আরব ও মুসলিম বিশ্বের একচ্ছত্র অধিপতি হওয়ার আশায় ইরানকে ধ্বংসের নোংরা খেলায় মেতেছে। 


এই বিশ্বাস ঘাতক ইতিপুর্বে ক্ষমতার দন্ধে ভ্রাতিপ্রতিম কাতারের উপর অবরোধ দিয়ে তাদের দুর্বল করতে চেয়েছিল তখন এই ইরানই কাতারের পাশে দাঁড়িয়েছিল।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে